২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জামায়াত নেতাসহ আটক ৪

নাশকতার পরিকল্পনার অভিযোগে গাজীপুরে জামায়াতে ইসলামীর নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 09:53 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

শনিবার বিকালে সদরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, জয়দেবপুর থানার (উত্তর) আমির মো. সাদেকুজ্জামান, আব্দুল রহিম, ওমর ফারুক ও আমিরুল ইসলাম।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়েছে।