২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে র‌্যাব পরিচয়ে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২

র‌্যাব পরিচয়ে 'ক্রসফায়ারের' ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে ময়মনসিংহের নান্দাইলেদুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 02:50 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

গ্রেপ্তার মো. জুয়েল মিয়া ও সাব্বির আহম্মেদ নান্দাইল এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তারা র‌্যাবের মতো কালো পোশাক পরা ছিলেন বলে পুলিশ জানায়।

নান্দাইল থানার ওসি কাজী আইয়ুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার মধ্যরাতে উপজেলার জনতা বাজারের একটি জুয়ার আসর থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।