২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে স্কুল শিক্ষক খুন

বরিশালের উজিরপুর উপজেলায় এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 10:20 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিকারপুর গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত বিপুল কৃষ্ণ চক্রবর্তী (৫৮) উজিরপুর ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউটের ধর্মীয় শিক্ষক ছিলেন।

নিহতের ভাগ্নে অসীম চট্টোপাধ্যায় জানান, তার মামা বিপুল চক্রবর্তী উজিরপুর তারা মন্দিরের সদস্য। বিকালে ওই মন্দিরে উন্নয়নমূলক কর্মকাণ্ডের একটি সভা ছিল।

সভা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফিরছিলেন তিনি।

বাড়ির সামনে আসতেই ৭/৮ জন মুখোশধারী দুর্বৃত্ত তার উপর হামলা চালায় এবং তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে।

উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কিছু সময় পর তার মৃত্যু হয়।

নিহত বিপুল চক্রবর্তী অবিবাহিত ছিলেন বলে জানান ভাগ্নে অসীম চট্টোপাধ্যায়।

উজিরপুর থানার ওসি নূরুল ইসলাম জানান, নিহতের মাথা ও শরীরে গুরুতর জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকার জানয়েছেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।