২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুদলের সংঘর্ষ, আহত ২২

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

শুক্রবার বিকালে চাঁদপুর ইউনিয়নের ঢলনগর গ্রামে এ সংঘর্ষ ও পুলিশের শটগানের গুলিতে অন্তত ২২ জন আহত হয়েছে।

কুমারখালী থানার ওসি লুৎফর রহমান জানান, স্থানীয় জুলু শেখ ও রবি মালিথার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

বেলা ৩টার দিকে রাস্তায় হেলে পড়া একটি বাঁশ কাটাকে কেন্দ্র বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় তারা দেশি অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা ব্যবহার করে।

ওসি জানান, সংর্ঘষে দুপক্ষের হামলায় অন্তত ১২ জন আহত হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ছুড়লে আরও অন্তত ১০ জন আহত হয়।

গুলিবিদ্ধ ৯ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এরা হলেন আশরাফুল (৩২), ছাত্তার (৪০), আকমল (৪০), তারিক (৩৫), জিহাদ (৩৫), চাঁদ আলী (৩২), আছিয়া (৪০), তাইজালা (৪৪) ও চোকা (৪০)।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ শটগানের গুলি ছুড়েছে।

তবে কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে তিনি তা জানাতে পরেননি।

কুষ্টিয়া জেনারেল হাসাপতালের ডা. মাহমুদা ফেরদৌসী জানান, ছররা গুলিতে আহত দুই জনের অবস্থা একটু খারাপ, বাকিদের অবস্থা ভালো।