হাটহাজারীতে অটোরিকশার ধাক্কায় কিশোরের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে অটোরিকশার ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, শুক্রবার দুপুরে উপজেলার ইসলামিয়া হাট এলাকায় অটোরিকশার ধাক্কায় আহত হন শাওন।
পথচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
