২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে আরেকটি ভিসা আবেদন সেন্টার খুলল ভারত

ভারত যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য আরেকটি ভিসা আবেদন সেন্টার খুলেছে ভারতীয় দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 12:42 AM

Updated : 12 Oct 2022, 03:07 PM

বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডি দুই নম্বর সড়কে  ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সপ্তম এই ভিসা আবেদন সেন্টারটি উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী বলে দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানান হয়। 

সেন্টারটির উদ্বোধনী অনুষ্ঠানে  সন্দীপ চক্রবর্তী বলেন, “বাংলাদেশিদের মধ্যে ভারতীয় ভিসার ব্যাপক চাহিদা রয়েছে... জেলা পর্যায়ে আমরা আরও ভিসা আবেদন কেন্দ্র খুলতে পারি।

“কেননা আমরা সবসময় বাংলাদেশিদের জন্য তাদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সেবা দিতে চাই।”

নতুন এ ভিসা সেন্টারটিতে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে। আর বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভিসা দেয়া হবে।

শুক্র ও শনিবার বাদে সপ্তাহের প্রতিদিনই ভিসা আবেদন সেন্টারটি খোলা থাকবে।

রাজধানীতে গুলশান ও মতিঝিলে এবং চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহী এরকম আরও ছয়টি ভিসা আবেদন সেন্টার খুলেছে ভারতীয় হাই কমিশন।