মাগুরায় যুবককে কুপিয়ে হত্যা
মাগুরা শহরের নিজনান্দুয়ালী তালতলা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে নিহত মিন্টু মোল্লা (৩০) শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের কালাম মোল্লার ছেলে।
সদর থানার এস আই বিশ্বজিৎ রায় জানান, রাত ৯ টার দিকে মাগুরা-শ্রীপুর রোড়ের নিজনান্দুয়ালী তালতলা এলাকায় মিন্টুকে কুপিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক রইসুজ্জামান জানান, নিহতের মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
