২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ১৩ জামায়াতকর্মী গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর ডাকা দুই দিনের হরতাল শুরুর আগে ঝিনাইদহ থেকে এক শিবির নেতাসহ দলটির ১৩ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 11:24 AM

Updated : 22 Aug 2022, 08:12 PM

পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বুধবার ভোরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে চারজনকে হরিণাকুণ্ডু উপজেলা, পাঁচজনকে ঝিনাইদহ সদর উপজেলা এবং চারজনকে মহেশপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

১৩ জনের মধ্যে ঝিনাইদহ পৌর শিবিরের সম্পাদক আনোয়ার হোসেনও রয়েছেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার এই হরতাল করছে দলটি।