২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়: সম্মানের ফরম পূরণ জানুয়ারিতে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষার ফরম পূরণ ১ জানুয়ারি শুরু হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 07:47 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

বিলম্ব ফি ছাড়া এ কার্যক্রম চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। বিলম্ব ফিসহ ২২ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত Online এ এই কার্যক্রম চলবে।

এছাড়া আগামী মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিসাব বিবরণী ও বিবরণী ফরম স্ব-স্ব অঞ্চলের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে হাতে হাতে জমা দিতে হবে।

ডাকযোগে পাঠানো বিবরণী ফরম গ্রহণ করা হবে না।

ফরম পূরণসহ অন্যান্য তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে জানা যাবে।