২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা প্রেস ক্লাবের সভাপতি মিন্টু, সম্পাদক সুবীর

খুলনা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে বিটিভির খুলনা জেলা প্রতিনিধি মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি সুবীর কুমার জয়ী হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2014, 09:02 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

সোমবার সকাল ৯টা থেকে চার ঘণ্টা বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে বেলা ১টায় ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) সুলতান আলম।

এতে বণিক বার্তার খুলনা প্রতিনিধি কাজী শামীম আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি (সম্পাদক) ফরিদ আহমেদ (সাপ্তাহিক সত্যের সন্ধানে), সহ-সভাপতি (ঢাকা) মো. আনিসুজ্জামান (ইকোনমিক টাইমস), সহ-সভাপতি (স্থানীয়) অমিয় কান্তি পাল (দৈনিক পূর্বাঞ্চল), সহকারী সম্পাদক (স্থানীয়) ২টি পদে আবুল হাসান হিমালয় (দৈনিক পূর্বাঞ্চল) ও আসাদুজ্জামান রিয়াজ (দৈনিক পূর্বাঞ্চল), সহকারী সম্পাদক (ঢাকা) গাজী মনিরুজ্জামান (ডেইলি ইনডিপেনডেন্ট), সদস্য (সম্পাদক) ৩টি পদে মো. হাবিবুর রহমান (দৈনিক তথ্য), আশরাফ-উল-হক (দৈনিক প্রবাহ) ও শেখ রেজাউল হক (সাপ্তাহিক এশিয়াঞ্চল), সদস্য (স্থানীয়) ৩টি পদে কাজী আমানুল্লাহ (ডেইলি ট্রিবিউন), শেখ মাহমুদ হাসান সোহেল (দৈনিক পূর্বাঞ্চল) ও দেবব্রত রায় (দৈনিক জন্মভূমি), সদস্য (ঢাকা) ৩টি পদে মল্লিক সুধাংশু (সকালের খবর), মো. এরশাদ আলী (নয়াদিগন্ত) ও মো. জাহিদুল ইসলাম ( সমকাল)।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে সৈয়দ আব্দুল মতিন (দৈনিক প্রবাহ) ও মো. আনোয়ার হোসেন (দৈনিক সময়ের খবর) উভয়েই ৪৬ ভোট পাওয়ায় আবার নির্বাচন হবে।

ক্লাবের ১০১ জন সদস্যের মধ্যে ৯৮ জন সদস্য ভোট দেন।

নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য ছিলেন- খুলনা বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাভেদ ইকবাল ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান।