২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে দুই বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৪২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুইজন বিএনপি নেতাসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 01:25 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, সোমবার বিকেল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।   

গ্রেপ্তার দুই বিএনপি নেতা হলেন- উপজিলা বিএনপির সহসভাপতি ইমদাদুল হক নওশাদ ও সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুজ্জামান।

অন্যদেরমধ্যে একজন জামায়াতে ইসলামীর সমর্থক, চারজন মাদক বিক্রেতা এবং বাকি ৩৫ জন বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ও কয়েকজন সাজাপ্রাপ্ত আসামি।

পুলিশ কর্মকর্তা শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার কয়েকজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।