সিরাজগঞ্জে হাতবোমাসহ কিশোর আটক
সিরাজগঞ্জ শহরে হাতবোমা ও চাপাতিসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে শহরের বাহিরগোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আকরাম শেখ (১৪) সদর উপজেলার পূর্ব-গোপির পাড়ার হাবিবুর রহমানের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার এএসআই নুরুল ইসলাম জানান, স্থানীয় একটি সালিশি বৈঠকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দুটি হাতবোমা ও তিনটি চাপাতি নিয়ে যাচ্ছিল আকরাম। গোপনে এ সংবাদ পেয়ে বাহিরগোলা বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় ওই কিশোরকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
