২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বাসচাপায় পথচারী নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 04:55 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

বুধবার দুপুরে উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকালু মিয়া (৫৮) উপজেলার নন্দইল গ্রামের মৃত অবিদুল্লা মিয়ার ছেলে।

পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, আকালু মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় জয়পুরহাট থেকে হিলিগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ মর্গে পাঠায়।