২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিক ৯ দিন নিখোঁজ

গাজীপুরের এক পোশাক শ্রমিক নয় দিন ধরে নিখোঁজ রয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 03:25 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

নিখোঁজ মেহেদী হাসান (৩০) ‘নাওজোর ডটকম’ সোয়েটার কারখানায় কাজ করেন। পরিবার নিয়ে থাকেন গাজীপুরের ভোগড়া এলাকায়।

জয়দেবপুর থানার এসআই সাদেকুজ্জামান জানান, এ ঘটনায় ১২ ডিসেম্বর মেহেদীর স্ত্রী মোছা. শিল্পী জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত ৭ ডিসেম্বর রাত থেকে মেহেদীর সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জিডিতে উল্লেখ করা হয়।

মেহেদীর গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। নিখোঁজ হওয়ার দিন তার পরনে জিন্স ও সাদা শার্ট ছিল।

নিখোঁজ ওই পোশাক শ্রমিকের সন্ধানে পুলিশ অভিযান অব্যহত রেকেছে বলে জানান এসআই সাদেকুজ্জামান।

শিল্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৭ ডিসেম্বর বিকালে তার স্বামী কারখানায় যান। পরে কাজ শেষে বেতনের টাকা তুলে রাত সাড়ে ৮টার দিকে বাসার উদ্দেশে বের হন। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার মোবাইল ফোন দুটি বন্ধ। বিভিন্ন এলাকায় তাকে খোঁজাখুজি করে পাওয়া যায়নি।

এক সন্তানসহ এই দম্পতি কয়েকমাস আগে মধ্য ভোগড়া এলাকায় একটি ঘর ভাড়া নেন। সেখান থেকেই মেহেদী নাওজোরে কর্মস্থলে যাতায়াত করেন।