ফেনীতে যুবকের লাশ উদ্ধার
ফেনীর দাগনভূঞায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার রামানন্দপুর এলাকায় একটি ইটভাটা সংলগ্ন মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে তার (৩৫) পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সল জানান, পরিত্যক্ত ইটভাটার মাঠে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, “শার্ট ও লুঙ্গি পরা ওই যুবকের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া গেলেও না নাক দিয়ে রক্ত পড়ছিল।”
