২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৮ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি পারাপার শুরু

কুয়াশার কারণে রাত থেকে প্রায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি পারাপার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 10:58 AM

Updated : 22 Aug 2022, 08:05 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কুয়াশা কেটে গেলে রোববার সকাল সাড়ে ৯টার দিকে আবার পারাপার শুরু হয় বলে জানান তিনি।

“কুয়াশায় নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো দেখা না যাওয়ায় চারটি ফেরি রাতে মাঝ পদ্মায় আটকা পড়ে। সকালে ফেরি চলাচল শুরুর পর আবার সেগুলো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।”

এদিকে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় রোববার সকাল পর্যন্ত দুই ঘাটে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে থাকে। শীতের মধ্যে দুর্ভোগে পড়েন নানা বয়সী যাত্রীরা।

সকালে ফেরি চলার পর ঘাটের যানজট কমতে শুরু করে বলে শেখর চন্দ্র জানান।