২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ফেরির ধাক্কায় ডুবেছে ট্রলার

কুয়াশাচ্ছন্ন সকালে পদ্মা নদীতে ফেরির ধাক্কায় পাথরবাহী একটি ট্রলার ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 10:52 AM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শনিবার সকাল ৯টার দিকে লৌহজং চ্যানেলে ফেরি থোবালের ধাক্কায় ট্রলারটি ডুবে যায় বলে বিআইডব্লিওটিসি কর্মকর্তারা জানিয়েছেন।

ট্রলারের আরোহীদের বিষয়ে কোনো খবর জানা যায়নি। তবে মাওয়া পুলিশ ফাঁড়ির এসআই ইউনুস আলী বলেছেন, ট্রলারে থাকা শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে পেয়েছেন বলে শোনা গেছে।

ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছিল। এর কিছুক্ষণ পরই ঘটে এই দুর্ঘটনা।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিআইডব্লিওটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাগবোট বেলজিয়াম ফেরি থোবালকে টেনে নিচ্ছিল। কম পানির চ্যানেলটিতে পানির টানে এসে ট্রলারটি ফেরির সঙ্গে ধাক্কা লাগায়। এরপরই এটি ডুবে যায়।”

পদ্মা সেতুর সংযোগ সড়কের কাজের জন্য পাথর নিয়ে ট্রলারটি মাওয়া থেকে জাজিরা যাচ্ছিল।