২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ বাড়িতে ‘খুন’

চুয়াডাঙ্গা সদরে নিজ বাড়িতে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে, যাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 03:53 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

সদর থানার এসআই শফিকুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের বাড়ি থেকে রবিউল ইসলামের (৫৫) লাশ উদ্ধার করা হয়।

রবিউল গাড়াবাড়িয়া গ্রামের প্রয়াত আজাহারুল ইসলামের ছেলে। তার গলা, মুখ ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

এসআই শফিকুল জানান, সকালে রবিউলের মেয়ের চিৎকারে শুনে এলাকাবাসী এসে তার মৃতদেহ দেখতে পান। পরে সদর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মন্তব্য করেন এসআই শফিকুল।