২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি বন্ধ

ঘন কুয়াশার কারণে বুধবার সন্ধ্যার পর থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 09:31 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

এতে মাঝ পদ্মায় অন্তত এক হাজার যাত্রী ও বেশকিছু যান নিয়ে আটকা পড়েছে পাঁচটি ফেরি।

এদিকে ফেরি বন্ধ থাকায় দুপাড়ে ঘাটে অন্তত ছয়শ যান পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, ফেরি রুটের মাওয়া এলাকায় কুয়াশার তীব্রতা বেশি। কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

মাঝ পদ্মায় আটকা পড়া ফেরিগুলো নোঙ্গর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে যাওয়ার পর গন্তব্যে রওনা হবে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ম্যানেজার আব্দুল বাতেন জানান, কাড়াকান্দি প্রান্তে কুয়াশার তীব্রতা অপেক্ষাকৃত কম। তাই ফেরি ছেড়ে গেছে। তবে ওগুলো এখন মাঝ পদ্মায় আটকে যাচ্ছে।