টঙ্গীতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১
গাজীপুরের টঙ্গীতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে টঙ্গী-কালীগঞ্জ সড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনায় নিহত আল ইসলাম (৩০) শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাড়িয়াখালি গ্রামের মুন্না মিয়ার ছেলে।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, টঙ্গীর স্টেশন রোড এলাকায় চম্পাকলি সিনেমা হলের সামনে যমুনার ট্যাঙ্ক লরি ও ইউনিলিভারের পণ্যবাহী ভ্যানের মুখোমখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থালে ইউনিলিভারের পণ্যবাহী ভ্যানের চালক আল ইসলাম নিহত হন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ট্যাঙ্ক লরি ও এর চালক সিরাজুল ইসলামকে (৫০) আটক করেছে বলে জানান ওসি।
