২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে উড়োজাহাজ ওঠানামায় বিলম্ব

ঘন কুয়াশা ও বিমান বাহিনীর নতুন প্রশিক্ষণ বিমান উদ্ধোধনের কারণে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ে উড়োজাহাজ ওঠানামা করতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 03:52 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

বিমানবন্দরের পরিচালক জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে বিদেশ থেকে আসা ফ্লাইটগুলো সময়মতো অবতরণ করতে পারেনি। একই কারণে বিভিন্ন ফ্লাইট সময়মত ছেড়ে যেতেও পারেনি।

এছাড়া বিমানবাহিনীর নতুন একটি প্রশিক্ষণ বিমানের উদ্ধোধনী অনুষ্ঠান এবং সেটির উড্ডয়ন মহড়ার কারণেও শিডিউল ফ্লাইটগুলো ছাড়তে দেরি হয় বলে জানান তিনি।

বুধবার সকালে বিমান বাহিনীতে ‘কে-এইট ডব্লিউ’ প্রশিক্ষণ বিমানের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেটির উড্ডয়ন মহড়া হয়।

এছাড়া শীত মৌসুমের শুরুতে হঠাৎ করেই রোববার থেকে রাজধানীতে তাপমাত্রা কমতে থাকে। একদিনেই তাপমাত্রা প্রায় ছয় ডিগ্রি নেমে যায়।

ঢাকার বাইরে কিছুদিন আগে থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করলেও রাজধানীতে ওই দিন ভোর থেকে ঘন কুয়াশা দেখা যায়।

বিমানবন্দর কর্মকর্তা পরিচালক জাকির হাসান বলেন, “প্রতি বছর শীত মৌসুমেই ঘন কুয়াশার কারণে সকালের ফ্লাইটগুলোর উড্ডয়নে বিলম্ব হয়। এ বছরও একই ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।”