২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 02:52 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যা ৭টায় বঙ্গবভনে এই সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে।

সাধারণত বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী  প্রতিবারই রাষ্ট্রপতিকে সফরের বিষয়ে অবহিত করেন।

অষ্টাদশ সার্ক সম্মেলনে যোগ দিতে গত ২৫ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডু যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখান থেকে ২৮ নভেম্বর দেশে ফিরে ২ থেকে ৪ ডিসেম্বর মালয়েশিয়া সফর করেন।

এর আগে অক্টোবরে ইতালি ও সংযুক্ত আরব আমিরাত সফরের পরও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেছিলেন প্রধানমন্ত্রী।