২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় মুক্তিযোদ্ধা খুন, আটক ৮

নওগাঁর পত্নীতলা উপজেলায় ‘পূর্ব শত্রুতার জেরে’ এক মুক্তিযোদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 01:17 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

মঙ্গলবার রাত ১২টার দিকে আয়াপুর এলাকায় এ হামলার সময় নিহতের সঙ্গে থাকা আরো একজন আহত হয়েছেন। 

পত্নীতলা থানার ওসি মো. আব্দুর রফিক জানান, এ ঘটনায় সন্দেহভাজন এক নারীসহ আট জনকে রাতেই আটক করা হয়েছে।

নিহত নাজিম উদ্দিন (৬৫) উপজেলার মেরইল গ্রামের বাসিন্দা ছিলেন।

আহত বেলাল হোসেনকে (৪৫) পত্নীতলা স্বাস্থ্যকেন্দ্র থেকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার বাড়ি একই উপজেলার উষ্টি গ্রামে।

ওসি রফিক বলেন, “পুকুর নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে নাজিমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।”

স্বজনদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযোদ্ধা নাজিম ও বেলাল উষ্টি পুকুর পাড়ে পিকনিক করে রাতে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষের লোকেরা দুই জনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাজিম মারা যান।  

বেলালের চিৎকারে গ্রামবাসীরা এসে তাদের উদ্ধার করে। বেলালকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহীতে পাঠানো হয়।