১২ ঘণ্টা পর সচল শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথ
ঘন কুয়াশার কারণে সাড়ে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
বুধবার সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হলেও দীর্ঘ সময় বন্ধ থাকায় পদ্মার দুই ঘাটে তৈরি হয়েছে কয়েকশ যানবাহনের জট।
সারা রাত মাঝ নদীতে প্রায় দুই হাজার যাত্রী ও শতাধিক যান নিয়ে আটকে থাকা ১০টি ফেরি সকালে গন্তব্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারীর ম্যানেজার শেখর চন্দ্র রায়।
এছাড়া শিমুলিয়া ঘাট থেকে ফেরি ‘কেতকী’ ছেড়ে গেছে।
ফাইল ছবি
তিনি জানান, সকাল ১০টার দিকে কুয়াশা কেটে যাওয়ার পর এই ঘাটে আটকে থাকা ফেরি ‘শাহ পরান’, ‘রামশ্রী’ গন্তব্যে রওনা হয়েছে।
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
তীব্র শীতের মধ্যে যাত্রী ও শতাধিক যান নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ফেরি ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’; ‘করবী’; ‘রায়পুরা’; ‘রানীক্ষেত’; ‘রানীগঞ্জ’; ‘টাপলু’; ‘কলমীলতা’; ‘লেন্টিং’; ‘থোবাল’; ও ‘কাকলী’।এছাড়া দুই ঘাটে আটকে থাকে তিনটি ফেরি।
কুয়াশার কারণে গত কয়েকদিন ধরেই গুরুত্বপূর্ণ এই নৌপথে ফেরি চলাচল বিঘিœত হচ্ছে। সোমবারও সারা রাত ফেরি পারাপার বন্ধ রাখা হয়।
