২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ হাজার বোতল ফেনসিডিলসহ জিপ আটক

নাটোরের গুরুদাসপুরে প্রায় দুই হাজার বোতল ফেনসিডিলসহ একটি জিপ আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 12:42 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান, মঙ্গলবার ভোরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল সড়কের কাছিকাটা টোলপ্লাজায় জিপটি আটক করা হয়।

জিপের চালক আফাজ উদ্দিনকেও (৪০) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে পুলিশ ভোর সাড়ে ৪টার দিকে টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়।

“এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ওই জিপে তল্লাশি করে এক হাজার ৮৬০ বোতল ও আলাদা একটি পাত্রে সাড়ে সাত লিটার খোলা ফেনসিডিল পাওয়া যায়।”

গ্রেপ্তার আফাজ রাজশাহীর বাঘা উপজেলার বলরামপুর গ্রামের আজিজুল হকের ছেলে।

জিপের মালিকের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।