২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুড়ল ঝুটের গুদাম, ৩০ দোকান

গাজীপুরের কোনাবাড়ি নতুনবাজার এলাকায় আগুন লেগে গার্মেন্টের ঝুট কাপড়ের গুদামসহ অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 09:28 AM

Updated : 22 Aug 2022, 08:03 PM

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে নতুনবাজার এলাকায় একটি দোকানে আগুন লাগলে দ্রুত তা পাশের ঝুটের গুদাম ও অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাহিন আলম জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনে বাজারের মজনু মিয়া ঝুটের গুদাম, শহীদুল, সামসুল ইসলাম ও আব্দুর রাজ্জাকের কাপড়ের দোকানসহ বড়-ছোট ৩০টি দোকান পুড়ে গেছে বলে জানান তিনি।