২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর গুলিবিদ্ধ যুবলীগকর্মীর মুত্যু

ফেনী শহরের সহদেবপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একদিন আগে গুলিবিদ্ধ এক যুবলীগকর্মী হাসপাতালে মারা গেছেন। 

ফেনী প্রতিনিধি

বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 10:15 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম ডালিমের (২৭) মৃত্যু হয়। তিনি ফেনী সদর উপজেলার ফরহাদ নগর গ্রামের আবুল বাশার কালাম ওরফে খোকার ছেলে।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর আলম জানান, গত কিছুদিন থেকে কিছু যুবক এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করে। তিনিসহ এলাকার লোকজন মাদক বিক্রিতে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়।

গুলিবিদ্ধ ডালিম যুবলীগের কর্মী হলেও পেশায় সে রাজমিস্ত্রি বলে তিনি জানান।

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, শহরের সহদেবপুর এলাকায় গুলিবিদ্ধ যুবক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তিনি শুনেছেন।

তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছুই জানাতে পারেননি।