মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
মাগুরা সদর উপজেলায় কুয়াশার মধ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন।
নিহতরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা নজরুল ইসলাম (৩৫) ও মানিকগঞ্জের জিল্লু (৩০) এবং কুমিল্লার শাহাবুদ্দিন (৩৫)।
মাগুরা মহাসড়ক পুলিশের এসআই ওজিয়ার রহমান জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালীনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাক চালকসহ আহত ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
এসআই ওজিয়ার জানান, সকালে কালিনগর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী এস আলম পরিবহনের বাসটির সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত এবং ১০ জন আহন হন।
বাসটিকে মাগুরার পারনান্দুয়ালী টার্মিনাল এলাকা থেকে আটক করা হলেও চালক পলাতক বলে জানান তিনি।
