২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ নারী নিহত

চট্টগ্রামের মিরসরাইতে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 07:36 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

শুক্রবার বিকালে উপজেলা সদরের সুফিয়া সড়কে এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহতরা হলেন- রীনা জলদাশ (৩৫) ও তাজুন্নেসা (৬৫)। তারা দুজনই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে পুলিশ জানায়।

মিরসরাই থানার এসআই ওয়ালী উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে মহাসড়কের সুফিয়া রোডসংলগ্ন গুলিস্থান পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটো রিকশার যাত্রী রীনা ও তাজুন্নেসা মারা যায় বলে জানান তিনি।  

এসআই ওয়ালী উল্লাহ জানান, সিএনজি অটোরিকশাগুলো বাইপাস সড়কে উঠার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।

আহতদের মধ্যে তিনজনকে চমেক হাসপাতাল ও একজনকে স্থানীয় মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।