২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি ৯ ঘণ্টা বন্ধ  

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 06:53 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার রাত ১২ টার দিকে চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল ৯টায় চলাচল আবার শুরু হয়।  

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক জানান, কুয়াশার কারণে নৌ-রুটের মার্কিং-বয়া বাতি নির্ণয়ে সমস্যা দেখা দিলে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

এ সময় শিমুলিয়া ও কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ১০টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করতে বাধ্য হয়।

এসব নোঙর করা ফেরিতে সহস্রাধিক যাত্রীসহ মাঝ পদ্মায় আটকা পড়ে দুই শতাধিক যানবাহন।

কুয়াশা কেটে গেলে শুক্রবার সকাল ৯টায় আবার নোঙরে থাকা ফেরিগুলো গন্তব্যে রওনা হয় বলে তিনি জানান।