জয়পুরহাটে তালিকাভুক্ত সন্ত্রাসী খুন
জয়পুরহাট সদরে পুলিশের তালিকাভূক্ত এক সন্ত্রাসীকে খুন করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বিকালে দুর্গাদহের তেঁতুলতলীর একটি ব্রিজের কাছে আল-আমিনকে (২৫) কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আল-আমিন জেলা শহরের শান্তিনগর এলাকার ইব্রাহিম হোসেন মন্ডলের ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, আল-অমিনের বিরুদ্ধে থানায় একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে এবং সে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী।
তিনি বলেন, দলের মধ্যে তাদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ঘটনার পর থেকে পুলিশ এর সঙ্গে জড়িতদের সনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে ওসি জানান।
