ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল মেকানিক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছেন।
তিনি গোবিন্দগঞ্জে একটি মোটরসাইকেল সার্ভিস সেন্টারে কাজ করতেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, নকুল কুমার সকালে শো-রুম থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে শহরের মায়ামনি মোড়ের দিকে যাচ্ছিলেন।
পথে বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ আটক করেছে বলে জানান ওসি মাসুদ পারভেজ।
