২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওয়াব আলী চৌধুরী পুরস্কার পেলেন পলক

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের অবস্থান দৃঢ় করতে অবদানের জন্য এ বছর ‘নবাব নওয়াব আলী চৌধুরী জাতীয় পুরস্কার’ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 05:45 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর দুটি প্রতিষ্ঠান এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদসহ ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলীর ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী-হাসান আলী ফাউন্ডেশন এবং পলিসি রিসার্চ সেন্টারের উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়।

এবছর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। মুক্তিযুদ্ধে অবদানের জন্য পুরস্কার পেয়েছেন এ কে এম সারওয়ারজান বিশ্বাস (মরণোত্তর)।

এছাড়া ক্রীড়া সংগঠক হিসেবে পরিকল্পনামন্ত্রী আ হ ম  মুস্তফা কামাল, নারীর ক্ষমতায়নে নয়া দিল্লির নেটওয়ার্ক অফ এশিয়া প্যাসিফিক স্কুলস অ্যান্ড ইন্সটিটিউটস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্সের (এনএপিএসআইপিএজি) মহাসচিব  অমিতা সিং, ব্যাংকিংয়ে ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, সাংবাদিকতায় ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পর্যটনে বিএফটিডি চেয়ারম্যান এইচ এম হাকিম আলী, গবেষণায় আইবিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান এবং যুব উন্নয়নে এসএজেএসের প্রেসিডেন্ট জহির আহমেদ এ বছর পুরস্কার পেয়েছেন।

প্রতিষ্ঠান ক্যাটাগরিতে দারিদ্র্য দূরীকরণে হামদর্দ ল্যাবরেটরিজ এবং পরিবেশ রক্ষায় রহিম আফরোজ এই পুরস্কার পেয়েছে।

নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী-হাসান আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আকবর উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়।