২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

জয়পুরহাট সদর উপজেলায় ৪শ বোতল ফেনসিডিল বোঝাই একটি ট্রাকসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 04:24 PM

Updated : 22 Aug 2022, 08:40 PM

জয়পুরহাটের পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, শুক্রবার ভোররাতে ভারত সীমান্ত এলাকা থেকে ট্রাকে করে এ মাদকদ্রব্য পাচারের সময় পুরানাপৈলে ধাওয়া করে ট্রাকটি আটক করে জয়পুরহাট সদর থানা পুলিশ।

আটকরা হলেন, বগুড়া সদরের এরুলিয়া বানদিঘি গ্রামের মুমিন শেখ (২৫), সেলিম মোল্লা (২৩) ও মানিক চক গ্রামের সোহাগ শেখ (২৫)।

ফেনসিডিলগুলো বিক্রির উদ্দেশ্যে ভারত থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি মামলা হয়েছে বলেও জানান এসপি আবু কালাম।