২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ছেলেসহ মায়ের আত্মহত্যার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া সদরে পারিবারিক কলহের জেরে এক প্রবাসীর স্ত্রী দুই সন্তানসহ হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 07:37 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহস্পতিবার বিকালে শহরতলীর বিরাসারে এ ঘটনায় অসুস্থ মাহমুদা আক্তার (২৫), তার ছেলে আলভী (২) ও বাবুকে (১) ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক ডা. রুহুল মঞ্জুর জানান, তাদেরকে প্রথমে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে ঢাকায় পাঠানো হয়।

মাহমুদার মামা শামীম মিয়া জানান, বিরাসার গ্রামের সৌদী আরব প্রবাসী আমিরুল ইসলামের স্ত্রী মাহমুদা আক্তারের (২৫) সঙ্গে শাশুড়ি ও ভাসুরের ঝগড়া হয়।

এর জেরে বিকাল সাড়ে ৫টার দিকে মাহমুদা আক্তার দুই ছেলেসহ হারপিক পান করেন।