২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ

প্রাথমিক সমাপনীসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 06:23 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহস্পতিবার বেলা ১২টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করা হয়।

এতে ‘প্রশ্নপত্র ফাঁস’ মহামারি আখ্যায়িত করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দিনাজপুর জেলার সভাপতি মনিরুজ্জামান বলেন, এ অনৈতিকতার ভয়াল ছোবল থেকে কোমলমতি শিক্ষার্থীরাও রক্ষা পাচ্ছে না।

প্রশ্নপত্র ফাঁসের দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে উল্লেখ করে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।