২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলীকে মন্ত্রীর শোকজ নোটিস

সড়ক সংস্কার কাজে ধীর গতি ও দায়িত্বে অবহেলায় কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহসানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 05:43 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, বৃহস্পতিবার কুমিল্লা-ময়নামতি সড়ক পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা জোনের এই প্রকৌশলীকে কারণ দর্শানোর নির্দেশ দেন। 

সড়কের মেরামত কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন বলেও জানান জনসংযোগ কর্মকর্তা।