২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৫ কেজি বিস্ফোরকসহ গ্রেপ্তার ২

রাজধানীর খিলগাঁও থেকে পাঁচ কেজি বিস্ফোরকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 03:26 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

পুলিশ বলেছে, গ্রেপ্তার এইচ আতিকুর রহমান (২৪) ও মাহবুবুর রহমান (১৮) খিলগাঁওয়ের পলাশ অ্যাডুকেয়ার কোচিং অ্যাকাডেমিতে শিক্ষক ও অফিস সহকারী হিসেবে কাজ করেন।

খিলগাঁও থানার ওসি মুস্তাফিজ ভূইয়া জানান, মঙ্গলবার রাতে খিলগাঁও এলাকার বোস্টন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাদের বিস্ফোরকসহ আটক করা হয়।

পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞরা আটক বিস্ফোরক পরীক্ষা করে দেখেছে জানিয়ে ওসি বলেন, "এগুলো দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা তৈরি সম্ভব।”

গ্রেপ্তার দুজনের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।