মেঘনায় বালু ২ ড্রেজার স্টাফের জরিমানা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে বালু তোলার দায়ে ড্রেজারের দুই কর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্য মীর শাখওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে গজারিয়ার চর রমজানবেগের কাছে মেঘনায় বালু তোলার সময় একটি ড্রেজার ও বাল্গহেডসহ সাতজনকে আটক করে নৌ পুলিশ।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও গজারিয়া থানার ইউএনও মাহবুবা বিলকিস ড্রেজারের দুই স্টাফকে ৫০ হাজার টাকা জরিমান করেন। বাকীদের অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস দেন।
এই পুলিশ কর্মকর্তা জানান, বালু মহলে রাতের বেলায় আর কোখনও বালু তুলবে না বলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
