২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে ট্রলার থেকে ৩৬ জনকে উদ্ধার

চট্টগ্রামের পতেঙ্গা থানার বোটক্লাব সংলগ্ন নদী থেকে মালয়েশিয়াগামী ৩৬ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 12:10 AM

Updated : 22 Aug 2022, 08:01 PM

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কর্ণফুলী নদীতে অপেক্ষমান একটি ট্রলার থেকে তাদের উদ্ধার করে কোস্টগার্ডের একটি অভিযান দল।

কোস্টগার্ডের পূর্বাঞ্চলের দায়িত্বশীল এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে কোস্টগার্ডের একটি দল বোটক্লাব সংলগ্ন কর্ণফুলী নদীতে থাকা একটি ট্রলারে অভিযান চালিয়ে ৩৬ জন মালয়েশিয়াগামীকে উদ্ধার করে।

“এ ঘটনায় দালাল সন্দেহে পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

উদ্ধারকৃতদের নাম-পরিচয় সংগ্রহের কাজ চলছে বলে জানান তিনি।