২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ঘর থেকে লাশ উদ্ধার

রাজধানীর মিরপুরে এক বাসা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 12:07 AM

Updated : 22 Aug 2022, 08:01 PM

নিহতের নাম হাফিজুর রহমান (৪৫)।  মঙ্গলবার বিকালে উত্তর পীরের একটি বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ ভেঙে ঢুকে তার লাশ পাওয়া যায় বলে মিরপুর মডেল থানার এসআই আফজাল হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, কম্বলে মোড়ানো ছিল হাফিজুরের লাশ। তার গলায় কালো রঙের দাগ ছিল। শরীরে বিভিন্ন অংশে ছিল আঘাতের চিহ্ন।

নিহতের সঙ্গে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে জানা যায়, তার বাবার নাম আবুল হোসেন। পাবনার চাটমোহরের পাশরাঙা গ্রামে তার বাড়ি।

দারুস সালাম থানার ছোট দিয়া বাড়ি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন হাফিজুর। তার লাশ কিভাবে উত্তর পীরেরবাগে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।