২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবহেলায় রোগীর মৃত্যু: ২ নার্স আটক

সিরাজগঞ্জে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে কাজিপুর উপজেলা কমপ্লেক্স হাসপাতালের দুই নার্সকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 11:40 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

মঙ্গলবার উপজেলার বিয়ারা এলাকা থেকে মুকুল আকতার ও টেংলাহাটা গ্রাম থেকে সেলিমা বেগমকে আটক করা হয়।

কাজিপুর থানার ওসি আব্দুল জলিল জানান, ৩০ নভেম্বর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার খাসরাজবাড়ি গ্রামের আনোয়ারা বেগম (৫০) কাজিপুর কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হন।  ওই দিন সন্ধ্যা ৬টায় দিকে আনোয়ারা খাতুনের মৃত্যু হয়।

রাতে নিহতের স্বামী শাহার আলী বাদী হয়ে আটক দুই নার্স এবং কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে একটি মামলা করেন।

এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান সিরাজগঞ্জ সিভিল সার্জন মো. শামসুদ্দিন।