আনোয়ারার দুর্ঘটনায় আরেকজনের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত আরো একজন মারা গেছে।
নিহত মো. সিরাজ বাঁশখালী উপজেলার জলধি ইউনিয়নের ওয়াদাপাড়া গ্রামের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজ মারা যান।
এর আগে দুপুরে উপজেলার চাতুরীতে বাঁশখালীগামী একটি বাসের সঙ্গে সিএনজি অটো-রিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়।
