কক্সবাজারে মিয়ানমারের নাগরিক আটক
কক্সবাজার শহরে মিয়ানমারের নাগরিকসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।
কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, রোববার বিকালে সমিতিপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মুক্তি’ পরিচালিত একটি স্কুলে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১০ জন হলেন মিয়নমারের নাগরিক, তিন জন বাংলাদেশি।
বাংলাদেশিরা হলেন চট্টগ্রামের মো. তাহের, কক্সবাজারের চকরিয়া উপজেলার ইকবাল এবং রামু উপজেলার অলক কান্তি শর্মা, যিনি মুক্তির হিসাবরক্ষক হিসেবে কর্মরত আছেন।
তদন্তের স্বার্থে মিয়ানমারের ১০ নাগরিকের নাম জানানো সম্ভব নয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
