চাঁপাইনবাবগঞ্জে ২ জামায়াতকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটকরা হলেন, জেলা শহরের চরমোহনপুর মহল্লার আলতাফ হোসেনের ছেলে ফিরোজ কবির (৪৫) ও হুজরাপুর মহল্লার বয়েন উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন সবুজ (৩৫)।
সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, ১১টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি জামায়াতকর্মী ফিরোজ ও ৫টি মামলার পলাতক আসামি দোলোয়ারকে ভোর ৪টার দিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
