জগলুল আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার মৃত্যুতে শোক জানিয়ে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “জগলুল আহমেদের মৃত্যুতে দেশ হারিয়েছে সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে। আমি হারিয়েছি আমার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীকে।
“জগলুল আহমেদের মৃত্যুতে সাংবাদিকতা জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।”
প্রয়াত এই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা।
