২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে অপহরণের ৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

যশোরের বেনাপোল থেকে অপহরণের তিনদিন পর স্কুলছাত্রী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপরহরণে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে এক যুবককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 03:41 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

আটক সাগর হোসেন (২৩) বেনাপোল টার্মিনালপাড়ার ইফসুফ আলীর ছেলে। উদ্ধার ওই কিশোরী (১৪) বেনাপোলের বড়আঁচড়া গ্রামের বাসিন্দা।

বেনাপোল বন্দর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে টার্মিনালপাড়ায় সাগরের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত কিশোরীর স্বজনদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলে যাওয়ার পথে ওই কিশোরীকে সাগর প্রায় উত্ত্যক্ত করতো। বুধবার সকালে স্কুলে যাওয়ার সময় সাগরসহ কয়েকজন যুবক তাকে জোর করে উঠিয়ে নিয়ে যায়।

"এ ঘটনায় কিশোরীর বাবা অপহরণের অভিযোগ এনে শুক্রবার রাতে থানায় একটি মামলা করেন। এরপর সাগরের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার এবং অপহরণের অভিযোগে সাগরকে আটক করা হয়।"