বিস্ফোরণে বিজিবি সদস্য নিহত: তদন্ত শুরু
খাগড়াছড়িতে প্রশিক্ষণের সময় গ্রেনেড বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত হওয়ার ঘটনা তদন্ত শুরু হয়েছে।
চার সদস্যের কমিটির প্রধান খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির অপর তিন সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, মেজর রবিউল ইসলাম এবং গোলাবারুদ ও গ্রেনেট বিশেষজ্ঞ মেজর আমির হোসেন।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সেনা রিজিয়নের প্রশিক্ষণ কেন্দ্রে গ্রেনেড বিস্ফোরণে বিজিবির দুই সদস্য নিহত হন, আহত হন চার বিজিবি সদস্য।
