সিরাজগঞ্জে ভিজিএফ-ভিজিডির চাল উদ্ধার
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় কালোবাজারে বিক্রি করা ভিজিএফ ও ভিজিডির ৬২ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম জানান, রোববার গান্ধাইল ইউনিয়ন পরিষদে ভিজিএফ ও ভিজিডি চাল বিতরণের দিন ছিল। এজন্য গান্ধাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক বরাদ্দ চাল গুদাম থেকে উত্তোলন করেন।
“গোপন সংবাদ পেয়ে সন্ধ্যায় সীমান্তবাজার এলাকার আব্দুস সালাম ও কামরুজ্জামানের গুদামে তল্লাশি চালিয়ে সরকারি সিলযুক্ত ৩৫ বস্তা ভিজিডি, ২৭ বস্তা ভিজিএফের চাল এবং কৃষকদের সহায়তার সরকারি বরাদ্দের সার ও বীজ উদ্ধার করা হয়।”
আটকরা হলেন গুদাম মালিক আব্দুস সালাম ও কামরুজ্জামান।
কাজীপুর থানার ওসি আব্দুল জলিল সোমবার বিকালে জানান, উদ্ধার চাল ও আটকদের থানায় হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।
