২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের প্রস্তাবে পরিবারের সায় না পেয়ে ‘আত্মহত্যা’

ফরিদপুরের সালথা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 04:11 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

নিহত সাদ্দাম হোসেন (২২) গট্টি ইউনিয়নের জয়ঝাঁপ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন জানান, শুক্রবার রাতে জয়ঝাঁপ গ্রামের বাড়ি থেকে সাদ্দামের লাশ উদ্ধার করে পুলিশ।

“চাচাতো বোনের সঙ্গে বিয়ের প্রস্তাব পরিবার মেনে না নেওয়ায় তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন বলে পরিবার থেকে জানানো হয়েছে,” বলেন তিনি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।